সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন। সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতি দিয়ে লেখেন, ক্ষমতা লক্ষ্য অর্জনের সক্ষমতা ছাড়া আর কিছু নয়।
নুসরাত খান লেখেন, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’ অর্থাৎ ‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝতে হলে তা আসলে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের সক্ষমতা ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সাধনের জন্য যে শক্তি প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি।’
সম্প্রতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র নিয়ে ইশরাক হোসেনের উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই জেরে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে ইশরাক বলেন, স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। তবে মাদকের বিরুদ্ধে তার অভিযান চলবে বলেও জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
