সংবাদ বিজ্ঞপ্তি · ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
সেবামূলক কাজের মাধ্যমে স্বামী বিবেকানন্দকে অনুধাবন করার আহ্বান জানিয়েছেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী পরতরানন্দজী মহারাজ। তিনি বলেন, তাঁর বাণী ও রচনা আত্মস্থ করতে পারলে আরও ভালো কাজ করা সম্ভব হবে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখা আয়োজিত মাসিক পাঠচক্র ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র তুলে দেন অতিথিরা।
পরিষদের জেলা শাখার সভাপতি ফণী ভূষণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, বিভাগীয় শাখার সভাপতি বেণু ভূষণ দাশ, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি জি. ডি. রুমু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ।
অনুষ্ঠানে ‘স্বামী-শিষ্য সংবাদ’ গ্রন্থ থেকে পাঠ ও আলোচনা করেন বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও এমসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কানন কান্তি দাশ। শুরুতে বৈদিক মন্ত্র ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তা দেবল চন্দ্র দাশ।
সভায় বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, নিবারন চন্দ্র দাশ, বিশ্বনাথ ঘোষ, ইন্দ্রজিৎ রায়, নরেশ চন্দ্র রায়, প্রণদীশ চন্দ্র দেব, সত্যব্রত রায়, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, হারাধন দেব প্রভাষ, ভানু চন্দ্র পাল, তপু দে, সমরেন্দ্র কুমার রায়, বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, রূপক ভট্টাচার্য্য, পাচু মোহন বিশ্বাস, অরুণ কান্তি দাশ, অজয় কুমার দাশ, নিতাই চন্দ্র পালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
