শিংয়ে শিং ঠেকিয়ে চলছে তুমুল লড়াই। প্রতিপক্ষকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ দুই গরু। চারপাশে হাজারো চোখ, কার শিংয়ের জোর বেশি, শেষ পর্যন্ত কে কাকে পিছু হটায়, সেই অপেক্ষা।

চট্টগ্রামের হালিশহরের আনন্দবাজার চৌচালা সাগরপাড়ে চট্টগ্রাম ও সিলেটের দুই গরুর এই লড়াই দেখতে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। মাত্র তিন মিনিটেই সিলেটের কালো বাঘকে হারিয়ে জয়ের উল্লাসে মাতায় চট্টগ্রামের সাদা বাঘ।

The post কে হার মানে কার কাছে! appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
