দিনাজপুর শহরের সিপাহীপাড়ায় ছুরিকাঘাতে টিটু (৪০) নামে একজন নিহত হয়েছেন বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
বুধবার (২১) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত টিটু দিনাজপুর শহরের লাইনপাড়ার এলাকার মৃত সিদ্দিকের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই বিপ্লব জানান, তিনি সিপাহীপাড়ায় নির্মাণাধীন একটি সেতুর পাহারাদার। বুধবার রাতে তিনি তার ছোট ভাই টিটুকে কিছুক্ষণের জন্য দায়িত্ব দিয়ে পাশেই বাড়িতে খাওয়া-দাওয়া করতে যান। এসময় একই এলাকার রাজুর ছেলে রিজন (২৬) সেতুর মারামাল পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির ব্যাটারি ও রোড কাটার সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছিলেন। টিটু দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। এসময় রিজন ধারালো অস্ত্র দিয়ে টিটুর পেট ও উরুতে আঘাত করে পালিয়ে যান।
আহত টিটুর চিৎকার শুনে তার ভাই বিপ্লব, পরিবারের অন্য সদস্য, স্থানীয় বাসিন্দা ছুটে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিপ্লব আরও বলেন, ‘সে (টিটু) মৃত্যুর আগে জানিয়ে গেছে, রিজনকে গাড়ির মালামাল চুরি করে নিয়ে যেতে বাধা দেওয়ায় তাকে ছুরি দিয়ে পেট ও উরুতে আঘাত করে পালিয়ে যায়।’
এ বিষয়ে পলাতক রিজনের বাবা রাজু বলেন, ‘আমার ছেলে যে অপরাধ করেছে, আমি তার আইন অনুযায়ী শাস্তি চাই। সে মাদক সেবন করে। তাকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না।’
ঘটনার বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
