বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর, থানা ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সড়ক, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আবদুস সালাম,যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এমপি,বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এমপি,অ্যাডভোকেট মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক শরাফত আলী সফুসহ দলীয় নেতাকর্মীরা।
জানাজা শেষে দলের সিনিয়র নেতা ও দলীয় কর্মীরা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানান।
বিজ্ঞাপন
বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।
কেএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
