রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ডিআইজির কণ্ঠ নকল করে প্রতারণা ॥ মূলহোতা গ্রেপ্তার
- আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ ডিআইজি ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির পরিচয় ও কণ্ঠ নকল করে বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতা বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া হবিগঞ্জ সদরের অনন্তপুর আবাসিক এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিল্লালসহ একটি চক্রটি দীর্ঘদিন ধরে বিশিষ্ট ব্যক্তিবর্গের কণ্ঠ নকল করে জরুরি প্রয়োজনের কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় সাইবার সুরা আইনে মামলা দায়ের করা হয়। আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণার মামলা রয়েছে। শনিবার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি ইনচার্জের তত্ত্বাবধানে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও ডিবির একটি টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিল্লালকে গ্রেফতার করে। অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ শিহাব উদ্দিন।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


