রাজ্যে উৎপাদন ক্ষেত্রে পা রাখতে চলেছে রিলায়্যান্স কনজ়িউমার্স। কলকাতার উপকণ্ঠে নদিয়ার হরিণঘাটায় কারখানা গড়বে মুকেশ অম্বানীর সংস্থাটি। সূত্রের খবর, ১০০০-১৩০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩৫ একর জমিতে এটি তৈরি করা হবে। সেখানে উৎপাদন হবে তাদের ঠান্ডা পানীয় ‘ক্যাম্পা কোলা’, ‘ইন্ডিপেন্ডেন্স’ ব্র্যান্ডের বিস্কুট ও কিছু খাদ্যসামগ্রী। আগামী বুধবার, ২৮ অক্টোবর কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো ওই দিন এর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তাঁর। রিলায়্যান্স সূত্রে জানা গিয়েছে, উপস্থিত থাকতে পারেন তাদের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর ও মুকেশের ছোট ছেলে অনন্ত অম্বানী এবং সংশ্লিষ্ট বিভাগের শীর্ষকর্তা কেতন মোদী। তবে ওই দিনই শেয়ার বাজারে রিলায়্যান্স জিয়োর নথিভুক্তি। ফলে শেষ পর্যন্ত অম্বানী পরিবারের কেউ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে থাকবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
