Published on
:
1 min read
Big Breaking: পুজোর আগে সুখবর চাকরিপ্রার্থীদের। PSC Miscellaneous Services Recruitment Examination 2023 (পিএসসি মিসলেনিয়াস সার্ভিস ২০২৩-এর লিখিত পরীক্ষার ফল বেরোল। বিভিন্ন ক্যাটিগরির ২৮৩৪ জনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে।
সংশ্লিষ্ট ওয়েবসাইটে ১৪ অক্টোবর ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই ২৮৩৪ জনের নাম ও রোল নম্বর রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতেই কাট অফ মার্কসও দেওয়া হয়েছে। জেনারেল এবং বিভিন্ন সংরক্ষিত ক্যাটিগরিতে কত কাট অফ (মোট ৪৫০ নম্বরের মধ্যে)?
আনরিজ়ার্ভড: ২৩৭
EWS: ২০২
OBC: ২২২
তফসিলি জাতি: ১৮৮
তফসিলি উপজাতি: ১৮২
PwBD (আনরিজ়ার্ভড): ১৩৫
PwBD (তফসিলি জাতি): ১১৮
MSP (স্পোর্টস পার্সন ক্যাটিগরি): ২০১
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও প্রার্থী যদি নির্দিষ্ট দিনে পার্সোনালিটি টেস্টের জন্য না হাজির হন, তাঁর প্রার্থীপদ বাতিল হয়ে যাবে। পার্সোনালিটি টেস্টের দিনক্ষণ এই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
