শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ধনা বাউরির উদ্যোগে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে ইউপি সদস্য ধনা বাউরির নিজ বাড়িতে এ কার্যক্রম শুরু হয়। এ সময় মিরতিংগা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের পুরুষ, নারী, যুবক ও শিশুদের মধ্যে কাপড় বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকাপ্রবাসী মোস্তাফিজুর রহমান।
উদ্যোক্তা ধনা বাউরির এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল শারদীয় দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানো। এ আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারগুলোর মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ চা শ্রমিক পরিবারের সদস্যদের উৎসবের আনন্দ বাড়াতে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post কমলগঞ্জে ১ হাজার ৮০ চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ appeared first on ভোরের চেতনা.
