চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ছয় পয়েন্ট। এদিন সিএসইর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবারের (১৩ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন ছয় কোটি ৫২ লাখ টাকায় নেমে এসেছে।
আজ বুধবার লেনদেনের শুরুতে সিএসইর প্রধান সূচক পতনে চলে আসে। এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই কমেছে ছয় দশমিক ৪৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় ১৪ হাজার ৫১৫ দশমিক ৬০ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক এক দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬৬ দশমিক ৯৯ পয়েন্টে। এ ছাড়া সিএসই৩০ সূচক ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৪৮০ দশমিক ৫১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৯১২ দশমিক ২৫ পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৮৮ দশমিক ৮৬ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ছয় কোটি ৫২ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল সাত কোটি ১৪ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ৯ লাখ ৪৪ হাজার ৪৮০ কোটি ৯০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ৯ লাখ ৪৪ হাজার ৮১২ কোটি ৩৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৭১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২০টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির এক কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের এক কোটি ৩০ লাখ টাকা, ফাইন ফুডসের ৫৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ লাখ টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২৫ লাখ টাকা, শাশা ডেনিমসের ২২ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের ১৯ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ১৬ লাখ টাকা এবং রানার অটোর ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।
