দুর্গাপূজা ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন দলের জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে গঠিত পর্যবেক্ষণ কমিটির সভায় এ কথা জানান দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন।
সভায় নেতারা জানান, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিশেষ প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
