জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
‘ফ্যামিলি কার্ড কার্যক্রম—স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ফিল্ড সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ল্যাপটপ ও প্রয়োজনীয় পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এবং ফিল্ড সুপারভাইজার অমিতাভ কুমার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

