আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান মঙ্গলবার রাতে আমতলীর পূর্বচিলা শ্রী শ্রী সর্বজনিন দূর্গা মন্দিরে সনাতন ধমার্লম্বীদের শারদীয় দুগার্পূজা পরিদর্শন করতে গিয়ে বক্তাব্যে তিনি এ কথা বলেন । সনাতন ধমার্লম্বীদের উদ্ধেশ্যে বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরো বলেন, আমতলী
উপজেলার হলদিয়া ইউনিয়ন বরিশাল বিভাগের সবচেয়ে বড় ইউনিয়ন। বিগত বছরগুলোতে হলদিয়ায় কোন উন্নয়ন হয় নাই। রাস্তাঘাট নাই । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হলদিয়া ইউনিয়নের অধিকাংশ রাস্তা পাকা করনের কাজ
প্রক্রিয়াধীন হলদিয়ার মানুষ যদি আগামী নিবার্চনে আমাকে চেয়ারম্যান নিবার্চিত করেন তা হলে আমি ঘোষনা দিয়ে গেলাম আগামী ৫ বছরে হলদিয়ায় কোন কাঁচা রাস্তা থাকবেনা। হলদিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করা
হবে। ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.
তুহিন মৃধা, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গির আলম , ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
The post আমাকে চেয়ারম্যান নিবার্চিত করুন ৫ বছরে কোন কাঁচা রাস্তা থাকবেনা: বিএনপি নেতা মকবুল হোসেন খান appeared first on sokalerkhobor24.com.
