Published on
:
1 min read
আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার পর থেকেই খবরের শিরোনামে রয়েছে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে বাইশ গজে বিধ্বংসী ইনিংস খেলে যেমন আলোচনার ঝড় তুলেছে, তেমনই এবার মাঠের বাইরে নিজের রসবোধ দিয়ে ভক্তদের হৃদয় জয় করে নিল। দিল্লি বিমানবন্দরে পাপারাৎজ়িদের হুড়োহুড়ি দেখে তার করা এক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে চর্চিত বিষয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক জিতেছিল। সেই মেগা সাফল্যের পর দেশের পদকজয়ী অ্যাথলিটদের সংবর্ধনা দিতে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের এক কর্মসূচি রাখা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতেই জাতীয় দলের সদস্যদের সঙ্গে রাজধানীতে যায় বৈভব।
— Saffron Chargers (@SaffronChargers) October 15, 2026When paparazzi started taking photos and videos of Vaibhav Sooryavanshi at the airport, he told them that one day, while recording reels like this, they would get into an accident, collide with someone, and fall.
Vaibhav Sooryavanshi trolled the paparazzi really well 😂 pic.twitter.com/vWpEbhasPf
বিমানবন্দরের লাউঞ্জ থেকে বেরোতেই দেশের কনিষ্ঠতম এই মহাতারকাকে ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি শুরু করে দেন পাপারাৎজ়িরা। অনেকেই ভালো ভিডিয়ো বা রিল ফ্রেম পাওয়ার জন্য বিমানবন্দরের গাড়ি বা মানুষের দিকে নজর দিচ্ছিলেন না। পরিস্থিতি বিপজ্জনক হতে পারে তা আঁচ করে হাসিমুখে এগিয়ে আসে বৈভব। খুব হালকা মেজাজে তাঁদের উদ্দেশে বলে ওঠে, ‘রিল কে চক্কর মে ঠুক যাওগে!’ (রিল বানানোর নেশায় যে কোনও মুহূর্তে ধাক্কা খাবেন বা চাপা পড়ে যাবেন)।
কিশোর ক্রিকেটারের মুখে এমন সোজাসাপ্টা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে এবং সমাজমাধ্যমে আপলোড হতেই দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়ে লিখেছেন, এত কম বয়সেও মিডিয়ার চাপ যে ভাবে সামলেছে তা প্রশংসনীয়।
গত ইংল্যান্ড সিরিজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে জাতীয় দলে নিয়মিত সফরসঙ্গী হলেও প্রথম একাদশে তাকে খুব বেশি ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। স্কোয়াডে রেখেও তাকে মাঠে না নামানোয় ক্ষুব্ধ হয়েছেন অনেকে।
