সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি মাস উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার বিকাল ৪টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা লুতফুর রহমান প্রমুখ।
