দুই সপ্তাহ আগে হাউছিদের প্রাণঘাতী হামলায় অচল হয়ে পড়া সৌদি আরবের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। তবে বিমানবন্দরটি এখনো ‘অনিরাপদ’ বলে সতর্ক করেছে হাউছিরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ আজ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর মধ্যেই সৌদি রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে হাউছিরা। গত সপ্তাহে বিমানবন্দরটিতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছিল। আল জাজিরা রোববার (২৫ অক্টোবর) এ খবর জানায়।
হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বিমানবন্দরটি এখনো ‘অনিরাপদ’। তিনি আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় সব বিমান সংস্থার পাশাপাশি বিমানবন্দরের কর্মী ও যাত্রীদেরও এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন। তাঁর ভাষায়, বিমানবন্দরটি ‘অনিরাপদ এবং আমাদের বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু’।
