নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে পুলিশের এক বিশেষ অভিযানে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে বেনাপোল থানা পুলিশ বেনাপোল বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুল হক খোকন বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তিনি শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আব্দুল হক খোকনের বিরুদ্ধে বেনাপোল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
