বাজারে বিক্রি হওয়া ফর্টিফাইড সয়াবিন তেলে ক্ষতিকর কোনো ভারী ধাতু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, সরকারি মান নিয়ন্ত্রণকারী সংস্থার ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা সব সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ ও নিরাপদ পাওয়া গেছে।
গতকাল বিশ্ব মান দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকায় আয়োজিত ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক প্রমুখ।
