প্রকাশিত: ১০:৩২, ১৮ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে।
শনিবার (১৭ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করেছিল ইসি। পরে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ২৩ সেপ্টেম্বর নতুন করে এ কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়।
