হামে আরও ৭ জনের মৃত্যু
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২৫৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের শরীরে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬, সিলেটে ১১১, বরিশালে ১০৭, খুলনায় ৭৫, ময়মনসিংহ ৭৩, রাজশাহীতে ৩২ ও রংপুরে ৪২ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে হাসপাতালে হাম ও এর উপসর্গে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৪৪। যার মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।
এ পর্যন্ত হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯২ জন।
এছাড়া চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫০ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
