বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় কালবেলার ঝিনাইদহ ব্যুরো কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ব্যুরো অফিসে এসে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, সময় টিভির স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, কালবেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মেহেদী হাসান সবুজ, স্টাফ রিপোর্টার শেখ ইমন, হরিণাকুণ্ডু প্রতিনিধি শাহরিয়ার সবুজ, শৈলকুপা প্রতিনিধি আবিদুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি ওসমান গণি জুয়েল এবং মহেশপুর প্রতিনিধি শামীম খান জনিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
আলোচনা সভায় বক্তারা কালবেলা পত্রিকার সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের গণমাধ্যমে ইতিবাচক ধারা সৃষ্টির জন্য পত্রিকাটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
