আগ্রহী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণে অংশ নিতে পারবে। প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর: ০১৭২১৩৮৯৪২৭।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর অসংখ্য শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। খেলাধুলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যাওয়া কিংবা সাঁতার না জানার কারণে এমন দুর্ঘটনা ঘটে। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে। অন্যদিকে, সাঁতার এমন একটি দক্ষতা, যা বিপদের সময় জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তাই শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনা কমাতে প্রত্যেকের সাঁতার শেখা জরুরি। এ লক্ষ্যেই সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
The post সাতক্ষীরায় ২৪ অক্টোবর থেকে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ শুরু appeared first on ভোরের চেতনা.
