গত ১২ই অক্টোবর (সোমবার) কার্ডিফ বাংলাদেশ সেন্টারে গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও সাউথ ওয়েলস রিজিওয়নের সদস্যদের উপস্থিতে শেখ আনোয়ারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলার সালেহ আহমদ। সাধারণ সম্পাদক মোঃ কাদির আহমদ বাদলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সালেহ আহমদ।
তিনি সংগঠনের কার্যক্রম সম্বন্ধে উপস্থিত সবাইকে অভিহিত করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাদল বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। সংগঠনের কোষাধক্ষ মোহাম্মদ সুমন আলী বিগত দিনের কার্যক্রমের আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন এবং সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ-এর রিপোর্ট গৃহীত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মেয়র আমিনুর রহমান কাবিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মুমিন, সাউথ ওয়েস্ট রিজওনের চেয়ারপার্সন আখলাকুর আম্বিয়া রাবেল, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
এ ছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন-জিএসসি নির্বাহী সদস্য আব্দুল মালিক, নুরুল হক আনসারী, গোলাম মর্তুজা, জুবের চৌধুরী, সৈয়দ আশরাফ আলী, মোঃ বারি আহমদ, তুরুন মিয়া ওয়ালিছ, এ, আর, চৌধুরী সুমন, সামসুল ইসলাম উজ্জ্বল, বুবল মিয়া, ফনির তরফদার সেলিম, রুপু মিয়া, ফখরুল আহমদ , মোঃ ফেরদৌস আলী মোঃ হক নজরুল আশরাফ চৌধুরীসহ প্রমুখ।
পরিশেষে, শেখ আনোয়ারের মোনাজাতের মাধ্যমে সকল মরহুম মুরব্বিয়ানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং উপস্থিত সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
