সংবাদ · সাধারণ
আসিফ আকবরের গাড়িতে গুলি: রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ
২৪/১০/২০২৬

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কেন এটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।হাতিরঝিল থানা সূত্র জানায়, ঘটনার সময় শিল্পী আসিফ আকবর মগবাজারের বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। ফলে সৌভাগ্যবশত তিনি অক্ষত রয়েছেন। পরে তার ও এক বন্ধুর উপস্থিতিতে গাড়িটির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার নেপথ্য কারণ হিসেবে ব্যক্তিগত কোনো বিরোধ বা পেশাগত কোনো দ্বন্দ্ব কাজ করছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।[TECHTARANGA-POST:21523]/
মূল প্রতিবেদনে যান ↗