কালবেলা · রাজনীতি
ঢাকার গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী
১২/১০/২০২৬

বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সারাই ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন।
সোমবার (১২ অক্টোবর) পরিদর্শনকালে তার সঙ্গে কানাডা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের সভাপতি অমর চান্দের নেতৃত্বে কমিটির সহসভাপতি ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এমকে রায়) ও জেনারেল সেক্রেটারি তাপস লাল চৌধুরী তাদের স্বাগত জানান।
গুরুদুয়ারা নানক শাহীর গ্রন্থি জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ ‘শ্রীগুরু গ্রন্থ সাহিব’ পাঠ করেন। পরে আগতদের মাঝে কারা প্রসাদ বিতরণ করা হয়। সেখানে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বাংলাদেশে অবস্থিত সব গুরুদুয়ারার সমস্যাদি শুনে তা সমাধানে কানাডা সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে গুরুদুয়ারাগুলোর উন্নয়ন ও অবৈধ দখলমুক্ত করতে আশাবাদ ব্যক্ত করেন।
মূল প্রতিবেদনে যান ↗