বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখায় বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তি করতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এজন্য শিক্ষকদের তালিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে মাউশি।
সোমবার এ সংক্রান্ত একটি চিঠি মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের ৯ অক্টোবরের পর কতটি অতিরিক্ত শ্রেণি শাখার অনুমোদন দেয়া হয়েছে, উক্ত শ্রেণি শাখার বিপরীতে কতজন শিক্ষক বিধি মোতাবেক নিয়োগ হয়েছেন এবং তাদের এমপিওভুক্তিতে কি পরিমাণ আর্থিক সংশ্লেষ রয়েছে তার বিস্তারিত তথ্য প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ নির্দেশনার আলোকে নির্ধারিত Ms Excel sheet (সফট কপি) এর ছকে তথ্যাদি আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে addshesecondary 2@gmail.com মেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।