শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরটি শারদীয় দূর্গোৎসব উপলক্ষে একটানা ৯ দিন বন্ধ থাকবে। এ সময় এই বন্দরের আমদানি-রফতানি ও লোড আনলোডসহ অন্যান্য সকল কার্যক্রমও বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রফতানিকারক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর একটানা ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের লোড আনলোড থেকে শুরু করে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। পরে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে পুরোদমে এই বন্দরে আমদানি রফতানি ও লোড আনলোডসহ সকল কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। এ সময় প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীরা ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার করতে পারবেন।
