নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা ও নির্বিঘেœ চলাচল নিশ্চিত করতে অবৈধ যানবাহন পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। এসময় ১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, যানজট নিরসন ব্যবহারযোগ্য রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।