স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার ভোরে উপজেলার আমতলী চর আষাড়িয়াদহ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দুপুরেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-র একটি দল আমতলী চরের একটি ফসলি জমিতে অভিযান চালায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
The post গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় দেড় কেজি হেরোইন উদ্ধার appeared first on সোনালী সংবাদ.
