কালবেলা · general
সন্ত্রাসবিরোধী মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
১৩/১০/২০২৬

কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা শাখার স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম (৪০) টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়ার নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গীর মরকুন এলাকা থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম কালবেলাকে বলেন, আব্দুর রহিম টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অর্থবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗