সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
আনন্দ খেলাঘর আসরের আয়োজনে দুই দিনব্যাপী শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক ৪১তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ শুক্রবার (২৩ অক্টবর) শুরু হচ্ছে। আগামী শনিবার পরীক্ষা শেষ হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্ততে জানানো হয়, দক্ষিণ সুরমা উপজেলার গোপশহরস্থ জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আনন্দ খেলাঘর আসরের সভাপতি মোঃ জালাল উদ্দিন ও শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির সচিব মঈন উদ্দিন আহমদ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
গুগলে আমাদের খবর পেতে
