উৎসবের আলোর মাঝেই বরানগরের এক সাধারণ পরিবারে নেমে এল অন্ধকার। পুজো দেখতে একসঙ্গে হাসিমুখে বাড়ি থেকে বেরিয়েছিলেন বরাহনগরের বাসিন্দা দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী দীপালী ঘোষ। কিন্তু উত্তর কলকাতার মণ্ডপে অতিরিক্ত ভিড় আর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন দুজনেই। তাঁদের একমাত্র ছেলে সবেমাত্র বিটেক শেষ করেছে, মা-বাবা দু’জনকে একলহমায় হারিয়ে এখন হাসপাতালের মর্গের সামনে সম্পূর্ণ স্তব্ধ ও নিঃস্ব সে। স্বজনদের বুকফাটা হাহাকার আর প্রশ্ন একটাই, উৎসবের নামে এমন চরম অব্যবস্থার মাশুল আর কত পরিবারকে দিতে হবে?