মোঃ রমিউজ্জামান লুৎফর
সিরাজগঞ্জের চৌহালীতে ভূমি বিষয়ে (ভূমি সংক্রান্ত) সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি সহায়তা ও সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে । ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় বাংলালিংক টাওয়ার সংলগ্ন পার্শ্ববর্তী একতলা ভবনে ভূমি সহায়তা ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (সহকারী কমিশনার ভূমি দায়িত্বে) মো. মোস্তাফিজুর রহমান।
মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা , যেমন খাজনা ও নামজারিস সহ ১৩ ধরনের সেবা দিতে এবং সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ চালু করা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, পর্যায়ক্রমে ভূমি সংক্রান্ত সেবা কেন্দ্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে চালু করা হবে। ভূমি সেবা কেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সহ সভাপতি মো. শহিদ তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিয়াজ হোসেন, ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুর রহমান মোল্লা, ভূমি সহায়তা কেন্দ্রের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম মুন্সী, , ভূমি অফিসের কর্মরত মো. ছানোয়ার হোসেন ও উপজেলা বিএনপি নেতা আল আমিন মোল্লা , উপজেলা বিএনপি নেতা কাজী মো. আমিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
