পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ উপলক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কর্মসূচির বিভিন্ন দিক তুলে প্রসঙ্গে
প্রেস কনফারেন্সে জানানো হয় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা যাচাই এবং সহায়তা প্রয়োজন এমন পরিবার চিহ্নিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রদানের বিষয়ে গুরুত্ব দিতে হবে।
সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে হবে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের পরিচয় নিশ্চিত করা এবং ফ্যামিলি কার্ডের নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার বিষয়েও জনসাধারণকে সচেতন করা প্রয়োজন ।
উক্ত প্রেস কনফারেন্সে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিবুল বারি, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,আতাউর রহমান বিটু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদ , কৃষি কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ফ্যামিলি কার্ড শুমারির গণনাকারী, সুপারভাইজার ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
