বলিউড অভিনেতা ইমরান খান এফআরআরও (FRRO)-র দেওয়া 'লিভ ইন্ডিয়া নোটিশ'-এর বিরুদ্ধে বম্বে হাই কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। এই নোটিশে তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মার্কিন নাগরিক ও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড ব্যবহারকারী ইমরান খানের দাবি, এই নির্দেশ সম্পূর্ণ স্বেচ্ছাচারী, অসাংবিধানিক এবং যথাযথ আইনি প্রক্রিয়া বা শুনানির সুযোগ না দিয়েই জারি করা হয়েছে।
গত ১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণের জেরে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। এরপর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর বিধান লঙ্ঘনের অভিযোগে ১৪ অক্টোবর তার বিরুদ্ধে এই নোটিশটি জারি করা হয়।
এদিকে অভিনেতার আইনজীবীদের মতে, ওসিআই কার্ডধারীদের শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা বা আইনি বাধা নেই। পিটিশনে এই নোটিশটি খারিজ করার পাশাপাশি এর কার্যকরীকরণের ওপর অবিলম্বে স্থগিতাদেশ এবং আদালতের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আর্জি জানানো হয়েছে, যাতে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না করা হয়।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে উঠেছে ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘন করার দাবিও। বিদেশি হয়েও, দেশে অভ্যন্তরীণ বিষয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। তাই তাঁকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় না হয়েও তিনি আন্দোলনে যোগ দিয়েছেন, সেই কারণেই এই পদক্ষেপ করেছে মুম্বই পুলিশ। দাবি করা হয় তিনি আমেরিকার নাগরিক। তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড রয়েছে। এই ঘটনা ঘিরে বলিউডে এবং রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।
