ইরান-আমেরিকা যুদ্ধে ‘মৃত্যুপুরী’ হরমুজ প্রণালী। লাগাতার হামলা এবং বিছানো মাইনের জেরে ধ্বংস হচ্ছে একের পর এক জাহাজ। সম্প্রতি এমনই মাইন বিস্ফোরণে হরমুজে ডুবে গিয়েছে একটি কার্গো জাহাজ। তারপরই সাগরে ভাসছে দামি দামি আইফোন এবং বিলাসবহুল সুগন্ধির বোতল। জানা গিয়েছে, সরঞ্জামগুলি জাহজে বোঝাই ছিল।
সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। সেখানে দেখা গিয়েছে, ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির কাছাকাছি ভাসছে অসংখ্য পানিতে সুগন্ধির বোতল এবং আইফোনের বাক্স। এখানেই শেষ নয়, সেগুলি কুড়োতে কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বহু মানুষ ছোট ছোট নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে সেগুলি কুড়োতে মাঝসাগরে যাচ্ছে।
iPhone 18 devices… sunk!
Iran announces that a large UAE-owned container ship sank in the Strait of Hormuz this morning after striking a naval mine, triggering an explosion. The ship was carrying more than 2,500 containers. Initial reports say the cargo included luxury perfumes and iPhones shipped from Dubai. It is the first ship reported to have sunk due to a naval mine during the war. https://t.co/tkvgwpblCw
— X Global (@X_Global_tv) October 14, 2026
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ দুবাই থেকে পণ্য বোঝাই করে রওনা দিয়েছিল। বুধবার হরমুজ পৌঁছতেই জাহাজটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। তারপরই সেটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে সাগরেই সলিল সমাধি হয় জাহাজটির। বাণিজ্যতরীটিতে ২১ জন ‘ক্রু’ ছিলেন। তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, জাহাজটিতে বিলাসবহুল সুগন্ধি ও আইফোন-সহ প্রায় ২ হাজার ৫০০টি কন্টেনার ছিল।