লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় ঐতিহ্যবাহী রাম নারায়ণ পাবলিক লাইব্রেরী'র হল রুমে প্রাক্তন শিক্ষার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম সরোয়ার রহমানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রঘুনাথ করের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বালা কমল কৃষ্ণ, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, কমরেড জহুরুল হক, মো: হেমায়েত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী শেখ খায়েরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার, বিশিষ্ট শিক্ষাবিদ তনয় বিশ্বাস, ব্যবসায়ী অলোক বিশ্বাসসহ প্রমূখ।
সভায় ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্টান লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ লক্ষে আগামী ৬ নভেম্বর এক সভার আয়োজন করা হয়েছে।
