জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক
জুলাই-সেপ্টেম্বর সময়ে খনি ও পাথর উত্তোলন খাত ছাড়া অর্থনীতির সব খাতেই প্রবৃদ্ধি দেখেছে দেশটি। এ সময় খনি ও পাথর উত্তোলন খাতের কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৯ শতাংশ।
মালয়েশিয়ার অর্থনীতির আকার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। তবে এ প্রবৃদ্ধি আগের প্রান্তিকের তুলনায় কম। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জুলাই-সেপ্টেম্বর সময়ে খনি ও পাথর উত্তোলন খাত ছাড়া অর্থনীতির সব খাতেই প্রবৃদ্ধি দেখেছে দেশটি। এ সময় খনি ও পাথর উত্তোলন খাতের কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। উৎপাদন খাতে বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। রফতানিমুখী শিল্পের সম্প্রসারণ উৎপাদন খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে পরিসংখ্যান বিভাগ। খবর সিএনএ
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫