The Sangbad · টেক
ফেনীতে রুফটপ সোলার প্রযুক্তির অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা
১৫/১০/২০২৬

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ) প্রযুক্তির অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ জোহরা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।সভায় রুফটপ সোলার প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি এর সফল বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ফেনীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সবুজ কান্তি মজুমদার।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোসাম্মৎ জোহরা খাতুন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান ও সহকারী প্রকৌশলী মো. মহি উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗