জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত নাগরিকদের জন্য তৈরি করা সার্ভারের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৯ অক্টোবর) এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এনআইডি সার্ভারের রক্ষণাবেক্ষণের সাময়িকভাবে বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণ শেষে মধ্যরাতেই সার্ভার চালু করা হয়েছে। এখন পুরোদমে সেবা প্রদান করা হচ্ছে।
