ছবির ক্যাপশন: ......................
রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
গতকাল শনিবার (১৫ মার্চ) পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের এসআই(নি.) হতে পুলিশ পরিদর্শক (নি.) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২য় ষাণ্মাসিক ২০২৩ আইন ও বিধি (পুস্তকসহ) অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পদোন্নতি পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন সভাপতি, পরীক্ষা পরিচালনা বোর্ড (ময়মনসিংহ রেঞ্জ) ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ, মো. আবুল কালাম আযাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয় ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মো. জহিরুল ইসলাম বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা, মো. আখতার উল আলম বিপিএম;
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মো. মেজবাহ উদ্দিন সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাংলাদেশ পুলিশের এসআই(নি.) হতে পুলিশ পরিদর্শক(নি.) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২য় ষাণ্মাসিক ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহীকতায় ময়মনসিংহ রেঞ্জাধীন ইউনিট সমূহে কর্মরত নির্দিষ্ট সংখ্যক এসআই(নি.) পুলিশ পরিদর্শক (নি.) পদে পদোন্নতি প্রাপ্তীর লক্ষ্যে ইন্সপেক্টরশীপ পরীক্ষার আজকের বিষয় আইন ও বিধি (পুস্তকসহ) এ অংশগ্রহণ করেন। একই ভেন্যুতে পরীক্ষার্থীগণ আগামী ১৬-০৩-২৫ তারিখে আইন ও বিধি (পুস্তক ব্যতীত) এবং ১৭-০৩-২৫ তারিখে অপরাধতত্ত্ব (পুস্তক ব্যতীত) পরীক্ষায় অংশ নেবেন।
