সংবাদ · রাজনীতি
পূজায় প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা দিয়েছে সরকার : প্রতিমন্ত্রী টুকু
২১/১০/২০২৬

দুর্গাপূজায় প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সরকার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপে অনুদানের পরিমাণও বৃদ্ধি করেছে।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের নির্যাতন-নিপীড়ন পেছনে ফেলে বর্তমানে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্ম পালন করতে পারছেন।’টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে কাজ চলছে। সব ধর্মের মানুষকে নিয়ে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া এবং কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষসহ স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗