যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ ও আয়তন নির্ধারণ করে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে।
এমএমটি
-20261017092747.jpg&w=1440&q=75)