সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়ার এশিয়া বেকারিতে পচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করে বিশেষ কেমিক্যালের মাধ্যমে দুর্গন্ধ দূর করে বেকারি পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। বেকারি মালিক অভিযোগের সত্যতা স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
The post ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিমে বেকারি পণ্য তৈরি, এক লাখ টাকা জরিমানা appeared first on সকালের খবর ২৪.
