"ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে লাশটি লেকে এলো, সে বিষয়ে পুলিশ কাজ করছে," বলেন গুলশান থানার ওসি।
Published : 15 Oct 2026, 07:07 PM
Updated : 15 Oct 2026, 07:07 PM
ঢাকার গুলশানে লেক থেকে অচেনা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে আনুমানিক ২৫-৩০ বছরের ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে বিকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গুলশান থানার ওসি জায়েদ নূর।
তিনি বলেন, দুপুরে লেকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় লাশটি উদ্ধার করে। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
ওসি বলেন, "ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে লাশটি লেকে এলো, সে বিষয়ে পুলিশ কাজ করছে।"
