জয়ের অপেক্ষায় বাংলাদেশ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত
-->আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। গতকাল চতুর্থ দিনের খেলা শেষে ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (১৩ অক্টোবর) পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।
অধিনায়ক লিটন দাস আশাবাদী স্পিনারদের নিয়ে। তার দৃঢ় বিশ্বাস, উইকেটের ভঙ্গুর অংশ কাজে লাগাতে পারলে শেষ দিনে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলতে পারবেন স্পিনাররা। একই সঙ্গে নিজের ব্যাটিংয়ে সাফল্যের পেছনে উইকেটকিপিংয়ের অবদানের কথাও জানিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।
লিটন বলেন, ‘উইকেটটি খুব বেশি স্পিনবান্ধব নয়। তবে পঞ্চম দিনে কখনো কখনো রাফ অংশ থেকে বল অনেক বেশি ঘুরতে শুরু করে। আমি আশা করি, আমাদের স্পিনাররা ইতিমধ্যে ভালো জায়গায় বল করছে। আরও ভালো জায়গায় বল করতে পারলে তারা চাপ তৈরি করতে পারবে। আর উইকেট থেকে সামান্য সহায়তা পেলেও তাদের কাজটা সহজ হয়ে যাবে।’
আরও পড়ুন
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৭ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন। ১৪টি চারে সাজানো এই ইনিংসটি টেস্ট ক্রিকেটে তার সপ্তম সেঞ্চুরি। লিটনের সেঞ্চুরি ও মেহেদি হাসানের অপরাজিত ৫২ রানের সুবাদে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সপ্তম উইকেটে দুজনের জুটিতে আসে ১৪৯ রান।
এই টেস্টের আগে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন। তবে আবুধাবিতে প্রথম ইনিংসেই অর্ধশতক করেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে দলের অবস্থান আরও শক্ত করেন। ১৪ ও ২৬ রানে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর ৪৬ রানে রানআউটের সুযোগ থেকেও রক্ষা পান লিটন। শেষ পর্যন্ত ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ব্যাটিংয়ে নিজের সাফল্যের পেছনে উইকেটকিপিংয়ের ভূমিকার কথা জানিয়ে লিটন বলেন, ‘উইকেটকিপিং অবশ্যই সাহায্য করে। কারণ, উইকেটের পেছনে থাকলে আমি অনেক কিছু বুঝতে পারি এবং পিচ সম্পর্কে একটা ধারণা পাই। ব্যাটিংয়ে এটা আমাকে অনেক সাহায্য করে।’
অনিক/
আরও পড়ুন
ফুটবলারদের নাইটক্লাব কাণ্ডে তদন্ত করবেন তাবিথ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত
-->এশিয়ান কাপে ব্যর্থতার পর জাতীয় দলের কয়েকজন ফুটবলারের নাইটক্লাবে যাওয়া ও সাম্প্রতিক সময়ে টাঙ্গাইলে খ্যাপ খেলতে যাওয়ার অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অভিযুক্ত খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করবেন তিনি।
গতকাল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তাবিথ। বৈঠকে বাফুফের ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তাবিথ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ফুটবলারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি টাঙ্গাইলে খ্যাপ খেলতে যাওয়া খেলোয়াড়দের সঙ্গেও আলাদাভাবে বসবেন। প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন
এশিয়ান কাপের ব্যর্থতা নিয়ে তাবিথ বলেন, ‘জাতীয় দলের প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং প্রস্তুতির সঙ্গে যুক্ত বাফুফের কর্মকর্তাদের কাছ থেকেও প্রতিবেদন চাওয়া হচ্ছে। ভবিষ্যতে দায়িত্ব পালনে গাফিলতি এড়াতে সুনির্দিষ্ট কার্যপদ্ধতি তৈরির সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে আগামী ২৫ অক্টোবর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ক্যাম্প শুরুর পরিকল্পনা রয়েছে বাফুফের। প্রস্তুতির অংশ হিসেবে ৩১ অক্টোবর অথবা ১ নভেম্বর বিদেশি কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানান বাফুফে সভাপতি।
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে প্রতিটি ফিফা উইন্ডোতে অনূর্ধ্ব-২৩ দলকে প্রশিক্ষণে রাখা এবং নিয়মিত প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও জানিয়েছেন তাবিথ।
সাফে ভিএআর প্রযুক্তি চালুর জন্য আয়োজকদের কাছে অনুরোধ জানাবে বাফুফে। একই সঙ্গে এশিয়ান কাপের ভুলত্রুটি শুধরে সাফে ভালো পারফরম্যান্সের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
তোফায়েল/
আরও পড়ুন
বড় স্বপ্ন নিয়ে ফর্টিসের কুয়েত যাত্রা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম
কুয়েত যাত্রার আগে ফর্টিসের অফিশিয়াল ফটোসেশন। ছবি: বাফুফে
-->এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আজ সকালে কুয়েতের উদ্দেশে রওনা হয়েছে ফর্টিস এফসি। এশিয়ার তৃতীয় স্তরের এই ক্লাব প্রতিযোগিতায় অভিষেকেই বাজিমাত করতে চায় বাংলাদেশের ক্লাবটি।
গত আগস্টে প্রাথমিক পর্বে উজবেকিস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নেয় ফর্টিস। আন্তর্জাতিক অভিষেকেই এমন অর্জনে বেশ প্রশংসা কুড়িয়েছে দলটি। এবার দলটির লক্ষ্য আরও বড়- কোয়ার্টার ফাইনালে ওঠা। ২০১৮ সালে এএফসি কাপে আবাহনীর পর বাংলাদেশের আর কোনো ক্লাব এই কৃতিত্ব দেখাতে পারেনি।
ফর্টিস খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া, কুয়েতের আল-কাদসিয়া ও উজবেকিস্তানের রেগার-তাদআজ। গ্রুপের তিন চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা রানার্সআপ দলও উঠবে কোয়ার্টার ফাইনালে।
আরও পড়ুন
লক্ষ্য কঠিন, তবে অসম্ভব নয়-এমন বিশ্বাস ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সারের। ফর্টিস কোচ বলেন, ‘আমাদের সব প্রতিপক্ষই ভালো দল। তবে তারা অপরাজেয় নয়। আমরা কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েই যাচ্ছি।’ কোচের মতে, প্রথম দুই ম্যাচে আল-কাদসিয়া ও এফসি গোয়ার বিপক্ষে ভালো ফল করা জরুরি। কারণ তৃতীয় ম্যাচের আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে চায় না দলটি।
ঘরোয়া লিগে তিন ম্যাচে তিন জয়, ১৫ গোল-দারুণ ছন্দেই আছে ফর্টিস। তবে আন্তর্জাতিক মঞ্চে আরও ভালো ফুটবল খেলতে হবে বলে মনে করেন কায়সার। স্বপ্ন পূরণে তাই আত্মবিশ্বাসের সঙ্গে মাঠের পারফরম্যান্সেও ধার বাড়াতে চায় দলটি।
তোফায়েল/
আরও পড়ুন
ক্ষেপণাস্ত্রের হুমকিতে এক ঘণ্টা পিছিয়ে রোনালদোর ম্যাচ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে এক ঘণ্টা পিছিয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ। সোমবার (১২ অক্টোবর) আল আউয়াল পার্ক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের নেফচি ফারগানার মুখোমুখি হওয়ার কথা ছিল দলটির।
সৌদি আরবের সিভিল ডিফেন্স রিয়াদে নিরাপত্তা সতর্কতা জারির পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের নিজ নিজ আসনে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এ সময় স্টেডিয়ামে থাকা দুই দলের খেলোয়াড়দেরও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকতে হয়। ম্যাচটি স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল।
সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সোমবার রাতে রিয়াদের বিভিন্ন স্থানে অন্তত কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
আরও পড়ুন
মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বাসিন্দাদের সতর্ক করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স। পরে সংস্থাটি জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। এরপর প্রায় এক ঘণ্টা বিলম্বে মাঠে গড়ায় আল নাসর ও নেফচি ফারগানার মধ্যকার ম্যাচ।
মাঠে নেমে দ্রুতই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে আল নাসর। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অ্যাঞ্জেলা গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নেফচি ফারগানার আলিশার ওদিলোভ একটি গোল করে ব্যবধান কমালেও ৭৮তম মিনিটে আত্মঘাতী গোলে আল নাসরের (৩-১) জয় নিশ্চিত হয়।
নিরাপত্তা পরিস্থিতির কারণে ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়। ৩-১ গোলের বড় জয় পায় আল নাসর। একবার জালের দেখা পান রোনালদো। তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮৮১।
পাপ্পু/
আরও পড়ুন
শেষ দিনে ৩১৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত
-->ম্যাট রেনশের দুর্দান্ত ব্যাটিং এবং অস্ট্রেলিয়ার বোলারদের ধারালো আক্রমণে প্রথম টেস্টে চরম বিপাকে দক্ষিণ আফ্রিকা। ডারবানের কিংসমিডে ম্যাচের চতুর্থ দিন শেষে জয়ের জন্য প্রোটিয়াদের সামনে ৪২১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (১২ অক্টোবর) দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান। আজ (১৩ অক্টোবর) ম্যাচের শেষ দিন জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩১৯ রান। হাতে রয়েছে মাত্র ৬ উইকেট।
দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৯০ রানের ইনিংস খেলা ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন। মাত্র ৯৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
আরও পড়ুন
আগের দিনের অপরাজিত ব্যাটার নিক ম্যাডিসন দ্রুত রান তোলেন। ১৯ বলে ১৭ থেকে ৪৮ রানে পৌঁছানোর পর আনরিচ নটর্জে ইয়র্কারে বোল্ড হন তিনি। এরপর অ্যালেক্স ক্যারিকেও বোল্ড করেন তিনি।
নটর্জের একটি বাউন্সার স্টিভ স্মিথের হেলমেটে আঘাত হানে। ফলে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি স্মিথ।
সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হয় রেনশকে। কেশব মহারাজের দুর্দান্ত রিটার্ন ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। ইনিংস ঘোষণার আগে অধিনায়ক প্যাট কামিন্সের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার সংগ্রহকে বড় করে। মাত্র ১২ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩১৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
৪২১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন। এরপর বল হাতে সাফল্য পান পার্টটাইম অফ স্পিনার ম্যাট রেনশ। তার বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। এটি রেনশের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট।
এর তিন ওভার পর অধিনায়ক প্যাট কামিন্সের বলে উইকেটকিপারের তালুবন্ধি হন ট্রিস্টান স্টাবসকে। দিন শেষে ৪ উইকেটে ১০২ রান নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
পাপ্পু/
