বিলবোর্ডকাণ্ডে ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছল পুলিশের টিম
বিলবোর্ডকাণ্ডে ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছল পুলিশের টিম। এর আগে শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়েছিল। ই-মেল করে হাজিরার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।