সোনাগাজীতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জেলা ছাত্রদলের স্থানীয় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন, বগাদানা ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম রায়হান। শুক্রবার জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। জেলা দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।