আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নে পদযাত্রা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির তালুকদার। শুক্রবার উদয় সাধুরহাট এলাকায় এ পদযাত্রায় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। এতে নির্বাচনি উৎসব দেখা গেছে। শেষে স্থানীয় আলী মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন। এ সময় তিনি বলেন, দুবার ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকালে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও চাঁদাবিরোধী কর্মকা-ে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কমিশন ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের কথা রয়েছে। তপশিল ঘোষণার আগেই সভা-সমাবেশ, পদযাত্রা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।