বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সন্তান ব্যারিস্টার মোহাম্মদ তানজিরুল ইসলাম। তিনি নিজস্ব অর্থায়নে অসচ্ছল ও কর্মসংস্থানের সুযোগপ্রত্যাশীদের মধ্যে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করেছেন।
বুধবার (২১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার, নোয়াপাড়া, টেকপাড়া, বংশাল রোডসহ বিভিন্ন এলাকায় এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আইনুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদিকুর রহমান রিপন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ জাহিদুল হক সোহেল, পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জসিম, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান সিদ্দিকীর রানা, যুগ্ম আহবায়ক আরিফুল হক বাপ্পা, কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য মোঃ ফয়সাল, মোহাম্মদ রাকিব, নয়ন, আনোয়ারসহ অসংখ্য নেতৃবৃন্দ। উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা এবং কর্মক্ষম মানুষের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। অন্যদিকে, ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা পণ্য পরিবহন ও ব্যবসাসহ বিভিন্ন কর্মমুখী কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।
